Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

ফোর্ট উইলিয়ম কলেজ ও বাংলা গদ্যের চর্চা : সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর - (দ্বিতীয় পর্ব) : সংকলন ও সম্পাদনা – অধ্যাপক ড. পরিতোষ মাহাত

 

।।ফোর্ট উইলিয়ম কলেজ 
ও 
বাংলা গদ্যের চর্চা।।
 সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর 
(দ্বিতীয় পর্ব) : সংকলন ও সম্পাদনা 
 অধ্যাপক ড. পরিতোষ মাহাত



প্রশ্ন - ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর – রেভারেণ্ড ডেভিড ব্রাউন।

প্রশ্ন – ফোর্ট উইলিয়ম কলেজে কেরী সাহেব কবে অধ্যক্ষ পদে নিযুক্ত হন?

উত্তর – ১৮০১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন – ফোর্ট উইলিয়ম কলেজে বাংলা ও সংস্কৃত ভাষার চর্চা কার তত্ত্বাবধানে শুরু হয়?

উত্তর – উইলিয়াম কেরী।

প্রশ্ন – কাকে কেরী সাহেবের মুনসী বলা হয়?

উত্তর – রামরাম বসু-কে।

প্রশ্ন – কেরী সাহেবের বাংলা ভাষার শিক্ষক কে ছিলেন?

উত্তর - কেরী সাহেবের বাংলা ভাষার শিক্ষক ছিলেন রামরাম বসু।

প্রশ্ন - বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি?

উত্তর - বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’।

প্রশ্ন – ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ কবে প্রকাশিত হয়?

উত্তর – ১৮০১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন – ঐতিহাসিক যদুনাথ সরকার কার, কোন গ্রন্থের প্রথমাংশকে ঐতিহাসিকভাবে যথার্থ বলে স্বীকৃতি দিয়েছেন?

উত্তর – রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থের প্রথমাংশকে ঐতিহাসিকভাবে যথার্থ বলে স্বীকৃতি দিয়েছেন।

প্রশ্ন – ‘লিপিমালা’ কার রচনা? এটি কবে প্রকাশিত হয়?

উত্তর – ‘লিপিমালা’ রামরাম বসুর রচনা। গ্রন্থটি ১৮০২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রশ্ন – ‘লিপিমালা’ গ্রন্থের বিষয় কী ছিল?

উত্তর – ‘লিপিমালা’ হল ইংরেজ কর্মচারীদের আদর্শ পত্র লিখন পদ্ধতি শেখার গ্রন্থ।

প্রশ্ন - ফোর্ট উইলিয়ম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান পণ্ডিত কে ছিলেন?

উত্তর – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত কয়েকটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত কয়েকটি গ্রন্থের নাম ও প্রকাশসাল হল –

•         বত্রিশ সিংহাসন (১৮০২)

•         হিতোপদেশ (১৮০৮)

•         রাজাবলি (১৮০৮)

•         প্রবোধচন্দ্রিকা (রচিত:১৮১৩; মুদ্রিত:১৮৩৩)

•         বেদান্তচন্দ্রিকা (১৮১৭)

প্রশ্ন - গোলোকনাথ শর্মা রচিত একটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - গোলোকনাথ শর্মা রচিত একটি গ্রন্থের নাম ‘হিতোপদেশ’, গ্রন্থটি প্রকাশিত হয় ১৮২০ খ্রিস্টাব্দে।

প্রশ্ন - তারিণীচরণ মিত্র রচিত একটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - তারিণীচরণ মিত্র রচিত একটি গ্রন্থের নাম ‘ওরিয়েন্টাল ফেবুলিস্ট’। এটি ঈশপের ফেবলস-এর অনুবাদ। গ্রন্থটি ১৮০৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রশ্ন - চণ্ডীচরণ মুনসী রচিত একটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - চণ্ডীচরণ মুনসী রচিত একটি গ্রন্থ ‘তোতা ইতিহাস’, এটি ১৮০৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রশ্ন - রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত একটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত একটি গ্রন্থের নাম ‘মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং’।  এটি ১৮০৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রশ্ন - হরপ্রসাদ রায় রচিত একটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।

উত্তর - হরপ্রসাদ রায় রচিত একটি গ্রন্থের নাম ‘পুরুষপরীক্ষা’। এটি ১৮১৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

প্রশ্ন – বাংলা গদ্যের চর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব কী ছিল?

•         বাংলা গদ্যসাহিত্যের বিবর্তনে বিশেষ ভূমিকা

•         বাংলা গদ্যের জড়ত্ব মুক্তি

•         সাধুভাষা এবং চলিতভাষা উভয় ভাষারূপকে নিয়ে লেখালেখির সূচনা

•         অনুবাদ সাহিত্যের সূচনা

•         পাঠ্যপুস্তক, ইতিহাস, গল্প প্রভৃতি গদ্যরচনার বিভিন্ন ধারার সূচনা ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ