শিবায়ন কাব্যের রচয়িতা কবি রামেশ্বর ভট্টাচার্য ও রানী শিরোমণির স্মৃতিবিজড়িত কর্ণগড় মন্দিরের অজানা তথ্য। শিবায়ন কাব্যের কবি রামেশ্বর ভট্টাচার্য ও রানী শিরোমণি-র স্মৃতিবিজড়িত কর্ণগড়ের মন্দির মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিমি দূরে অবস্থিত। মধ্যযুগের বাংলা আখ্যানকাব্যের ধারায় শিবায়ন অন্যতম উল্লেখযোগ্য। এই ধারার শ্রেষ্ঠ কবি রামেশ্বর চক্রবর্তী (ভট্টাচার্য) ১৬৭৭ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার (বর্তমান নাম) ঘাটাল মহকুমায় যদুপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৭১২ খ্রিস্টাব্দ (১৬৩৪ শকাব্দ) তাঁর সুবিখ্যাত কাব্য শিবায়ন রচনা করেন কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায়।

0 মন্তব্যসমূহ