চর্যাপদ – ৫ :: পদকর্তা – চাটিলপাদ
(রাগ – গুর্জরী)
মূল পাঠ –
ভবনই গহন গম্ভীর বেগেঁ বাহী।
দুআন্তে চিখিল মাঝে না থাহী।।
ধামার্থে
চাটিল সাঙ্কম গঢ়ই।
পারগামী
লোঅ নিভর তরই।।
ফাড়িঅ মোহতরু
পাটী জোড়িঅ।
অদঅ দিঢ়
টাঙ্গী নিবাণে কোরিঅ।।
সাঙ্কমত
চড়িলে দাহিণ বাম মা হোহী।
নিয়ড়ি বোহি
দূর মা জাহী।।
জই তুমহে
লোঅ হে হোইব পারগামী।
পুচ্ছ তু
চাটিল অনুত্তর সামী।।
ভাবানুবাদ –
গহন গভীর
ভবনদী বেগে বহে।
দুই ধারে
পাঁক মাঝে থাই নাহি তাহে।।
ধর্মার্থে
চাটিল তায় সাঁকো দিছে গড়ি।
পারগামী
লোক যেন তরে ভর করি।।
মোহতরু ফাড়ি
তার পাটগুলি জোড়।
অদ্বয় টাঙ্গি
দিয়া নির্বাণে কর দৃঢ়।।
সাঁকোতে
চড়িলে বাম-ডাহিন না হও।
নিকটে রয়েছে
বোধি দূরে নাহি যাও।।
তোমাদের
মাঝে যারা হবে পারগামী।
পুছিও চাটিলে
যিনি অনুত্তর স্বামী।।
0 মন্তব্যসমূহ